• সিলেট, দুপুর ২:৪১, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে উদ্ধার নাকফুল, গ্রে প্তা র তানিয়া ও ঝুমা

admin
প্রকাশিত জুন ৭, ২০২৬
সিলেটে উদ্ধার নাকফুল, গ্রে প্তা র তানিয়া ও ঝুমা

Manual2 Ad Code

সিলেটে উদ্ধার নাকফুল, গ্রে প্তা র তানিয়া ও ঝুমা

নিজস্ব প্রতিবেদক

সিলেটে দুই নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ছিনতাই হওয়া একটি স্বর্নের নাকফুলও উদ্ধার করেছে পুলিশ।

Manual3 Ad Code

 

রবিবার (৭ জুন) রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়। তারা জানায়, শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে সুবহানীঘাট এলাকা থেকে একজনকে এবং পরে বাদামবাগিচা এলাকা থেকে ঝুমাকে গ্রেপ্তার করা হয়।

 

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বনাথের লামাকাজী গ্রামের নুরুল ইসলাম ও সমলা বেগমের মেয়ে বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা তানিয়া (১৮) ও এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার লিটন মিয়ার কলোনির বাসিন্দা আব্দুল খালেক ও মিনারা বেগমের ছেলে ঝুমা আক্তার।

 

পুলিশ জানায়, নগরীর চালিবন্দর কাষ্টঘর এলাকার প্রবেশ মুখে কুলসুমা আক্তার (১৯) নামের এক তরুণীকে শনিবার বিকাল সাড়ে দিকে তিনজন ছিনতাইকারী চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ১টি মোবাইল সেট ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার দিয়ে তাদের পিছু ধাওয়া করেন। সোবহানীঘাট ইবনেসিনা হাসপাতালের সামনে পৌঁছার পর অন্যান্য লোকজনের সহযোগীতায় নাকফুলসহ তানিয়াকে আটক করেন।

পরে কলসুমা কোতোয়ালী মডেল থানায় অভিযোগ (নং ৭/৭/৬/২৬) দিলে পুলিশ এয়ারপোর্ট থানার বাদামবাগিচায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২নং আসামী ঝুমাকেও গ্রেপ্তার করা হয়।

 

তাদের দুজনকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual8 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com