• সিলেট, রাত ১২:১৩, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্মজীবী নারীদের জন্য আসছে ‘পিঙ্ক বাস সার্ভিস’

admin
প্রকাশিত জুন ১১, ২০২৬
কর্মজীবী নারীদের জন্য আসছে ‘পিঙ্ক বাস সার্ভিস’

Manual4 Ad Code

কর্মজীবী নারীদের জন্য আসছে ‘পিঙ্ক বাস সার্ভিস’
চালক থেকে ব্যবস্থাপনা সবই নারী
অনলাইন ডেস্ক

 

কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্পূর্ণ নারী পরিচালিত ও নারীর ব্যবস্থাপনায় ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। একইসঙ্গে কর্মক্ষেত্রে নারীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকর করার কথাও জানানো হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

দেশের ৫৫তম ও বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রীর প্রথম বাজেট এটি।

Manual1 Ad Code

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ আবাসন এবং যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারিত করা হচ্ছে। এ লক্ষ্যে সম্পূর্ণ নারী পরিচালিত ও নারীর ব্যবস্থাপনায় ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালু করা হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেট বক্তৃতায় নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের সুরক্ষা, নিরাপত্তা এবং চলাচলের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সরকার এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে।

Manual3 Ad Code

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই ব্যয় ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের (৫ লাখ ৬৭ হাজার ৫৩৮ কোটি টাকা) চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। দেশের অবকাঠামোগত উন্নয়নের গতি সচল রাখতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) মোট উন্নয়ন ব্যয় ধরা হচ্ছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।

বিডি প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com