• সিলেট, রাত ১২:০৮, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্য বাড়ায় : সিপিডি

admin
প্রকাশিত জুন ১২, ২০২৬
কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্য বাড়ায় : সিপিডি

Manual6 Ad Code

কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্য বাড়ায় : সিপিডি
অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

প্রস্তাবিত জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নৈতিকভাবে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তার মতে, এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করে এবং করদাতাদের মধ্যে বড় ধরনের বৈষম্য বাড়ায়।

শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহকারী তামিম আহমেদসহ প্রতিষ্ঠানটির আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করে ফাহমিদা খাতুন উল্লেখ করেন, নৈতিকতার অবক্ষয় ও সৎ করদাতাদের প্রতি অন্যায়। অন্যায্য বা অপ্রদর্শিত উপায়ে অর্জিত অর্থ নামমাত্র কর দিয়ে বৈধ করার নিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Manual2 Ad Code

তিনি বলেন, সাধারণ নাগরিকরা যেখানে কষ্টের উপার্জনে উচ্চ হারে কর দেন, সেখানে কালো টাকার মালিকদের বিশেষ ছাড় দেওয়া এক ধরনের মারাত্মক অর্থনৈতিক বৈষম্য তৈরি করে। এতে কর ফাঁকি দেওয়া ব্যক্তির সঙ্গে নিয়মিত করদাতাদের বড় বৈষম্যের তৈরি হয়।

Manual2 Ad Code

বিডি-প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com