• সিলেট, রাত ১০:২৭, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেটের আলোচনা সভা

admin
প্রকাশিত জুন ১২, ২০২৬
প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেটের আলোচনা সভা

Manual8 Ad Code

প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড), বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সিলেটের জেলা প্রশাসক প্রাঙ্গন কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের বিভাগীয় জেলা শাখা সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: হালিমুর রেজা চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ এক যুগ পর নতুন পে-স্কেল পাওয়ায় বাংলাদেশের প্রায় ১২ লক্ষ সরকারি কর্মচারীর মুখে আজ আনন্দের হাসি ফুটেছে। এই জনবান্ধব সিদ্ধান্তের জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ও উন্নয়ন অগ্রযাত্রায় কর্মচারীদের অধিকার আদায়ে রাষ্ট্রনায়ক শহীদ মরহুম জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন জননেতা তারেক রহমান। আমরা বিশ্বাস করি, এই ধারা দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে।
বক্তব্য রাখেন, সহ সভাপতি মো. সরওয়ার আলী, মো. শামীম আহমদ, মো. আলী আক্কাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া, মো. শামসুল আলম, জিল্লুর রহমান, সোলেমান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com