বিদেশীর বাড়িতে অ ভি যা ন, মিনাকে ধরলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ২২ লিটার চোলাই মদসহ একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সোয়া ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই মহিলা মিনা রাণী দাশ (৪৩)। তিনি সিলেট মহাগরীর দক্ষিণ সুরমা থানার ভার্থখলা সামুর বাজার এলাকার বিদেশী রবি দাশের বাড়ি বর্তমানে রহমান টাওয়ারের বিপরীতে মৃত রঘুনাথ রবি দাশের মেয়ে ও মৃত কানাই রবি দাশের স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার (১২ জুন) সকাল সোয়া ৮টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সামুর বাজার এলাকার বিদেশী রবি দাশের বাড়ি বর্তমানে রহমান টাওয়ারের বিপরীতে বিদেশী রবি দাশের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মিনা রাণী দাশকে ২২ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৮, তাং-১২/০৬/২০২৬খ্রি., ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ) রুজু করা হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।’
সিলেটভিউ২৪ডটকম