• সিলেট, সন্ধ্যা ৬:২৯, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মহানগরীতে হা র্ড লাইনে পুলিশ, দুই শতাধিক গ্রে ফ তা র

admin
প্রকাশিত জুন ১২, ২০২৬
মহানগরীতে হা র্ড লাইনে পুলিশ, দুই শতাধিক গ্রে ফ তা র

Manual1 Ad Code

মহানগরীতে হা র্ড লাইনে পুলিশ, দুই শতাধিক গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং একই সময়ে মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

Manual6 Ad Code

শুক্রবার (১২ জুন) সকাল ৮ থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, চোর, হকার ও সন্দেহভাজন ব্যক্তি, বিনা পরোয়ানা ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামিসহ চোরাকারবারী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিরাও রয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) প্রথম ২৪ ঘণ্টায় এসএমপি পুলিশের অভিযানে ১৭৫ জন এবং পরবর্তীতে শুক্রবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘন্টায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়। এই সময় ২৩২ পিস ইয়াবাবড়ি, ৩৬ লিটার চোলাইমদ, ১ হাজার ৩৪৫ পিস ভারতীয় কিটকাট চকলেট ও ১ হাজাার ২১৫ কেজি ভারতীয় অবৈধ চা-পাতা উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

 

 

এদিকে একই সময়ের ভেতরে সিলেট মহানগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান করা হয়েছে এবং ৯৯টি যানবাহনকে আটক করা হয়েছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্যভাবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়তে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

 

Manual5 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com