সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
শুক্রবার (১২ জুন) এক যৌথ বিবৃতিতে ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক ও হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক তুহিন কান্তি নাগ, সিলেট জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস এবং সিলেট মহানগর শাখার সদস্য সচিব রাজিব কুমার দে এই শুভকামনা জানান।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, রেজাউল হাসান কয়েছ লোদী একজন অত্যন্ত যোগ্য, দূরদর্শী এবং জনবান্ধব নেতা। সিলেটের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণে তাঁর এই নিযুক্তি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। নেতৃবৃন্দ আরো বলেন, সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতিকে সমুন্নত রেখে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে সিলেট একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বৈষম্যহীন তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে। নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি