• সিলেট, রাত ১২:০৮, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাভার্ড ভ্যানে করে যা নিয়ে সিলেটে আসছিলেন রেজওয়ান

admin
প্রকাশিত জুন ১২, ২০২৬
কাভার্ড ভ্যানে করে যা নিয়ে সিলেটে আসছিলেন রেজওয়ান

Manual5 Ad Code

কাভার্ড ভ্যানে করে যা নিয়ে সিলেটে আসছিলেন রেজওয়ান

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ লাখ ৪৩ হাজার টাকার ভারতীয় চা-পাতা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের জৈন্তাপুর থানার চতুলবাজার ছাতারখাই এলাকার সমছির উদ্দিনের ছেলে রেজওয়ান উদ্দিন (২৮)।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত মধ্যরাতে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন শাহপরান (রহ.) মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শাহপরাণ (রহ.) মাজার গেইটের মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটি অফিসের সামনে জৈন্তাপুর থেকে সিলেটগামী একটি মিনি কাভার্ড ভ্যান (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ম-৫৪-৩৬৫৭) সিগন্যাল দিলে কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালানোর চেষ্টা করে। তখন গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ২৭টি বস্তায় ভারতীয় অবৈধ চা-পাতা উদ্ধার করা হয়। যার প্রতি বস্তায় ৪৫ কেজি করে সর্বমোট ১ হাজার ২১৫ কেজি চা-পাতা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।

 

 

Manual5 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে শাহপরান (রহ.) থানার মামলা নং-১৪, তারিখ-১১/০৬/২০২৬খ্রি., ধারা-The special Power Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু করা হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com