• সিলেট, রাত ৯:৫৫, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যেভাবে সিলেট ছাড়েন ডিসি সারওয়ার

admin
প্রকাশিত জুন ২৩, ২০২৬
যেভাবে সিলেট ছাড়েন ডিসি সারওয়ার

Manual2 Ad Code

যেভাবে সিলেট ছাড়েন ডিসি সারওয়ার

নিজস্ব প্রতিবেদক

সিলেট ছেড়ে গেছেন আলোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার বিকেলে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। যাওয়ার আগে তিনি সিলেটবাসীর উদ্দেশ্যে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। লিখেন- ‘বিদায় সিলেট। ভাল থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

Manual8 Ad Code

 

সূত্র জানায়, সদ্যবিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নির্ধারিত ফ্লাইট ছিল বেলা ২টা ২০ মিনিটে। কিন্তু ইউএস-বাংলার ফ্লাইটি ছেড়ে যায় বিকেল ৩টায়। সারওয়ার আলম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেলা পৌণে ২টার দিকে।

Manual6 Ad Code

সারওয়ার আলমের সাথে সহযাত্রী ছিলেন- তাঁর স্ত্রী সানজিদা সারমিন ও দুই শিশুকন্যা আদিফা সারওয়ার ও আরিবা সারওয়ার।

তাকে বিদায় দিতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহা ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

Manual2 Ad Code

ফ্লাইট বিলম্ব হওয়ায় সারওয়ার আলম পরিবার নিয়ে এয়ারপোর্টের কনফারেন্স রুমে দুপুরের খাবার গ্রহণ করেন। এরপর ইউএস-বাংলার ফ্লাইটে (বিএস-৫৩৬) তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।

প্রসঙ্গত, সাদাপাথর লুটকাণ্ডে যখন দেশ তোলপাড় তখন জেলা প্রশাসক হিসেবে তাকে সিলেটে পদায়ন করা হয়। তিনি এসে সাদাপাথর লুট বন্ধে কার্যকর ভ’মিকা রাখেন। এছাড়া নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশ প্রশাসনের সাথে যুগপৎ ভূমিকা পালন করেন। তার এই উদ্যোগ সিলেটবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়।

Manual8 Ad Code

 

কিন্তু সর্বশেষ তিনি সিলেটের দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার পরিচালনায় হস্তক্ষেপ করেন। আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজারে ৭০০ বছরের পুরনো দানের ডেগ সিলগালা করে জেলা প্রশাসনের দানবাক্স বসান। সারওয়ার আলমের এই উদ্যোগ সিলেটবাসীর একাংশের কাছে প্রশংসিত হলেও অপর একটি অংশ এর সমালোচনায় মুখর হন। দানবাক্স বসানের তিনদিনের মাথায় সিলেট থেকে প্রত্যাহার করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ আসে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com