• সিলেট, রাত ২:০৫, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্ত থেকে পিকআপে করে যা নিয়ে আসছিলেন আবুল

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৬
সীমান্ত থেকে পিকআপে করে যা নিয়ে আসছিলেন আবুল

Manual8 Ad Code

সীমান্ত থেকে পিকআপে করে যা নিয়ে আসছিলেন আবুল

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ৪লাখ ২০ হাজার টাকার ভারতীয় অবৈধ জিরাসহ ১জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে একটি পিকআপ আটক করা হয়।

 

মঙ্গলবার (২৩ জুন) বিকাল আনুমানিক সোয়া ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী মো. আবুল হোসেন (২৪)। সে সিলেটের গোয়াইনঘাট থানার বাংলাটিলা এলাকার মো. ফয়েজুল হকের ছেলে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) বিকাল আনুমানিক সোয়া ৩টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এই সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি পিকআপ (যার রেজি নং- ঢাকা মেট্রো-ন-২৩-৩৬৯৪) তল্লাশী করে ২০টি বস্তায় ৬০০ কেজি ভারতীয় অবৈধ জিরাসহ একজনকে গ্রেফতার করে। সেই সাথে একটি পিকআপ আটক করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক মূল্য ৪লাখ ২০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

 

 

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১৭, তারিখ-২৩/০৬/২০২৬খ্রি. ধারা-স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ এর ২৫বি (১) (বি)/২৫ডি রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Manual8 Ad Code

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com