• সিলেট, রাত ১১:২১, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকবিরোধী দিবসে সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগের র‌্যালি অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ২৫, ২০২৬
মাদকবিরোধী দিবসে সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগের র‌্যালি অনুষ্ঠিত

Manual3 Ad Code

মাদকবিরোধী দিবসে সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগের র‌্যালি অনুষ্ঠিত

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নগরীর কিনব্রিজের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ও মহানগর যুব বিভাগের সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

Manual1 Ad Code

এছাড়া বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাজু।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শফিকুল আলম মফিক, সাহেদ আলী, নাজির উদ্দিন, রেজাউল করিম, নজরুল ইসলাম, আব্দুল হাকিম, আমিনুর রহমানসহ যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান আলী বলেন, “যুবকরাই জাতির ভবিষ্যৎ। একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অনেকাংশে যুবসমাজের ওপর নির্ভরশীল। তাই যুবকদেরকে সব ধরনের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।”
তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে হলে তাদের নৈতিক ও আদর্শিক ভিত্তিকে শক্তিশালী করতে হবে। কারণ যুবকদের নৈতিক অবক্ষয় মানেই জাতির ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দেওয়া। আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে আমরা সিলেটসহ সারাদেশের যুবসমাজের প্রতি আহ্বান জানাই— মাদককে ‘না’ বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলুন। কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করলে একটি ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”

বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় উদ্যোগের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com