সিলেটে র্যাব আটকালো ৯ গাড়ি, জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট
নিজস্ব প্রতিবেদক
সিলেটে শব্দ দূষন বিধিমালা ও পরিবেশ আইনে ৯টি যানবাহনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে যানবাহনগুলোকে জরিমানা করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শাহপরাণ ব্রিজের উত্তরপ্রান্তে মুরাদপুর চত্বরে অভিযান চালিয়ে ট্রাক ও পিকআপে হাইড্রোলিক হর্ন ব্যবহার, অবৈধভাবে ত্রিপল ব্যবহার না করে বালু বহনের দায়ে ৯টি যানবাহনের চালককে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া এবং তাৎক্ষনিক তা আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম