• সিলেট, বিকাল ৪:০৪, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জলাবদ্ধতা নিরসনে যে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৬
সিলেটে জলাবদ্ধতা নিরসনে যে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

Manual5 Ad Code

সিলেটে জলাবদ্ধতা নিরসনে যে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অল্প বৃষ্টি কিংবা খাল ভরাট যার প্রভাব পড়ে সিলেট মহানগরীর বাসিন্দাদের উপর। বছরের পর বছর ধরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। খাল ভরাট, অপরিকল্পিত নগরায়ণ ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে এবার সেই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

জলাবদ্ধতার সমস্যা নিয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।’

সিলেটের উন্নয়ন ঘোষণা দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘নগরবাসীর জন্য সিলেট শহরে একটি ‘ফুসফুস’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।’

 

 

Manual2 Ad Code

এর আগে বক্তব্যে মন্ত্রী সিলেটের হাসপাতাল নিয়ে বলেন, ‘অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে নব নির্মিত ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল। পাশাপাশি এই হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেও জানান তিনি।’ এসময় তিনি আরও বলেন, ‘আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে।’

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com