• সিলেট, বিকাল ৪:০৪, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জানা গেল কবে চালু হচ্ছে সিলেটের সেই হাসপাতাল

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৬
জানা গেল কবে চালু হচ্ছে সিলেটের সেই হাসপাতাল

Manual1 Ad Code

জানা গেল কবে চালু হচ্ছে সিলেটের সেই হাসপাতাল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে নব নির্মিত ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

তিনি বলেন, ‘অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে নব নির্মিত ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল। পাশাপাশি এই হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেও জানান তিনি।’ এসময় তিনি আরও বলেন, ‘আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে।’

 

শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

নগরবাসীর জন্য সিলেট শহরে একটি ‘ফুসফুস’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।

 

 

সিলেটের উন্নয়ন নিয়ে একগুচ্ছ আশাবাদী ঘোষণা দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।’

Manual2 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com