• সিলেট, সকাল ১১:২৫, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে সড়কে প্রাণ গেল ২ তরুণের

admin
প্রকাশিত জুন ২৮, ২০২৬
শ্রীমঙ্গলে সড়কে প্রাণ গেল ২ তরুণের

Manual6 Ad Code

শ্রীমঙ্গলে সড়কে প্রাণ গেল ২ তরুণের

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই গ্রামের শহিদ আলীর ছেলে।

Manual4 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।

 

হাইওয়ে পুলিশ জানায়, নিহত সৌরভ এ বছর দারুস সুন্নাহ কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে বর্তমানে আলিম শ্রেণিতে অধ্যয়ন করছিলেন। অপর নিহত নাঈম পেশায় একজন শ্রমিক ছিলেন। তিনি হবিগঞ্জে ইন্টারনেট (ওয়াই-ফাই) সংযোগের কাজ করতেন। মোটরসাইকেলে করে তারা তিনজন শ্রীমঙ্গলের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ জানান, আহত তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com