• সিলেট, দুপুর ২:০৭, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হজ ফ্লাইট সমাপ্ত, দেশে ফিরেছেন ৭৯১০০ হাজি

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৬
হজ ফ্লাইট সমাপ্ত, দেশে ফিরেছেন ৭৯১০০ হাজি

Manual2 Ad Code

ফাইল ছবি

হজ ফ্লাইট সমাপ্ত, দেশে ফিরেছেন ৭৯১০০ হাজি

অনলাইন ডেস্ক

 

 

শেষ হয়েছে ফিরতি হজ ফ্লাইট। মঙ্গলবার (৩০ জুন) রাতে শেষ হয় চলতি বছরের হজের ফ্লাইট। দেশে আসা হাজির সংখ্যা ৭৯ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে আসা হাজির সংখ্যা ৪ হাজার ৪৫৯ জন। বেসরকারি মাধ্যমে আসেন ৭৪ হাজার ৬৪১ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয় পরিচালিত হজ বুলেটিন সূত্র এ তথ্য জানিয়েছে।

Manual2 Ad Code

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪ হাজার ৫৬৭ জনকে, সৌদি এয়ারলাইন্স ২৫ হাজার ৩৭৭ হাজিকে এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১১ হাজার ৪৩ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৮ হাজার ১১৩ জন।

মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২১৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৬টি, সৌদি এয়ারলাইন্স ৭০টি এবং সফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।

সৌদি আরবে সর্বমোট মারা গেছেন ৫৫ জন। এর মধ্যে পুরুষ ৩৭, নারী ১৮ জন।

Manual3 Ad Code

চলতি বছরের হজযাত্রা উপলক্ষে ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে এবং ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট পরিচালনা। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা গতকাল শেষ হয়।

Manual2 Ad Code

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পান।

Manual4 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com