• সিলেট, রাত ১০:৪১, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, অন্যান্য দেশের ব্যাপারেও আশাবাদী মন্ত্রী আরিফ

admin
প্রকাশিত জুলাই ৭, ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, অন্যান্য দেশের ব্যাপারেও আশাবাদী মন্ত্রী আরিফ

Manual7 Ad Code

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, অন্যান্য দেশের ব্যাপারেও আশাবাদী মন্ত্রী আরিফ

 

অনলাইন ডেস্ক

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

Manual4 Ad Code

 

​বৈঠকে রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদলের সাথে সিলেটের সার্বিক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

Manual1 Ad Code

​বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নকে এই ধরনের আলোচনা আরও গতিশীল করবে। এছাড়াও দেশের বাইরে নতুন শ্রমবাজার তৈরি প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন যে, সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় গতকালই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য দেশের বাজারও উন্মুক্ত হবে।

Manual1 Ad Code

 

 

Manual6 Ad Code

দ্বিপাক্ষিক বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com