• সিলেট, বিকাল ৩:০৫, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দুবাইয়ের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
দুবাইয়ের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

Manual6 Ad Code

দুবাইয়ের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

 

Manual3 Ad Code

দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ বৃদ্ধি(ভিসা এক্সটেনশন) নিয়ে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে বর্তমান পরিস্থিতি স্পষ্ট হবে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুরে সিলেটের ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুবাইয়ের শ্রমবাজার নিয়ে কোনো ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না, সেটিও সরকার গুরুত্বের সঙ্গে যাচাই করছে। পাশাপাশি বিশ্বের যেসব দেশে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে, সেসব দেশের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করতে সরকার কাজ করছে।

Manual3 Ad Code

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতিতে বিশ্বাস করে। তাই চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

Manual5 Ad Code

এর আগে আলোচনা সভা শেষে প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ইসকন সিলেটের নেতা এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com