• সিলেট, রাত ১১:২০, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সম্প্রীতির বার্তা নিয়ে সিলেটে ইসকনের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
সম্প্রীতির বার্তা নিয়ে সিলেটে ইসকনের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন

Manual4 Ad Code

সম্প্রীতির বার্তা নিয়ে সিলেটে ইসকনের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন

অনলাইন ডেস্ক

 

শুভ রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় সিলেট নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে রথযাত্রা মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Manual7 Ad Code

ধর্মীয় এ আয়োজনে ভক্ত-অনুরাগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

Manual6 Ad Code

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “এই বাংলাদেশ সবার। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ইসকন বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী, সিলেটের হিন্দু বিভাগীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের সদস্য বলদেব কৃপা দাস অধিকারী, সিলেট জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরেন জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এ. এস. মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব ইশতাক সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইশতিহার আহমদ সিদ্দিকী।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথের সামনে হরিধ্বনির মধ্য দিয়ে রথযাত্রার শুভ সূচনা করা হয়। এ সময় দেশ, জাতি এবং বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও সম্প্রীতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং আগামী ৯ দিনব্যাপী অনুষ্ঠানে প্রত্যেকদিন ধর্মীয় আলোচনা, কীর্তন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে আয়োজকরা জানান।

 

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com