• সিলেট, রাত ১:০৭, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র নতুন করে কোন শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২৬
যুক্তরাষ্ট্র নতুন করে কোন শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র নতুন করে কোন শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র নতুন করে কোন শুল্ক আরোপ করেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার দাবি, যুক্তরাষ্ট্র আগের শুল্কই নতুন করে পুণঃস্থাপন করেছে।

 

 

শুক্রবার সিলেটে যুক্তরাষ্ট্রের নতুন ১০ ভাগ শুল্ক আরোপ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার বলেন, প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোন পরিবর্তন ঘটেনি। আগে যুক্তরাষ্ট্রেযে শুল্ক আরোপ করেছিলো, তা আইনী বাধ্যবাকতার কারণে ১৫০ দিনের মধ্যে এটি মেয়াদোত্তীর্ন হয়ে যাবে। আগের শুল্ক মেয়াদোত্তীর্ন হলে নতুন শুল্ক কার্যকর হবে। ফলে এটি নতুন শুল্ক আরোপ নয়, রিপ্লেসমেন্ট (পুণঃস্থাপন) বলা যায়।

 

 

তিনি বলেন, আজকে রাত ১২টার পরেও আগের শুল্কই থাকবে। তবে তবে তা ভিন্ন নামে থাকবে।

 

 

 

শুক্রবার দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন।

 

 

এসময় মন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে তেলের দাম বাড়ানোর এই মুহুর্তে পরিকল্পনা নাই সরকারের।

 

Manual5 Ad Code

 

 

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, চা বাগান এলাকায় শিক্ষা, স্বাস্থ্য সহ নানা বিষয়কে গুরুত্ব দিচ্ছে সরকার। মেডিকেল ক্যাম্প চালু হলে শহরে নয়, বাগানেই মিলবে স্বাস্থ্যসেবা।

 

Manual7 Ad Code

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাস আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সংসদ সস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন সহ প্রশাসনের নানা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

প্রসঙ্গত, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশসহ আরও কিছু বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

 

 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে ইউরোপ, চীন, ভারতের পাশাপাশি বাংলাদেশের মতো মার্কিন বাণিজ্যিক অংশীদারেরা যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর ক্ষেত্রে এই নতুন শুল্কের মুখোমুখি হবে।

Manual6 Ad Code

 

 

মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত এই ৬০টি বাণিজ্যিক অংশীদার থেকেই যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশ হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com