• সিলেট, রাত ১২:২৮, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অর্ধলক্ষ টাকা জরিমানা করল জেলা প্রশাসন

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬
সিলেটে অর্ধলক্ষ টাকা জরিমানা করল জেলা প্রশাসন

Manual5 Ad Code

সিলেটে অর্ধলক্ষ টাকা জরিমানা করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

সিলেটে মহানগরীর ও জেলার বিভিন্ন স্থানে নানা অনিয়ম ও অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এই অভিযানে ৪৮ হাজার ৫২০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিনভর এই অভিযান পরিচালনা করা হয়।

 

Manual7 Ad Code

একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন এলাকায় রাতব্যাপী মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মোট ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

 

Manual8 Ad Code

জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) পাঁচটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শব্দদূষণ, পরিবেশ সংরক্ষণ, ওজন ও পরিমাপে অনিয়ম, মাদকদ্রব্য এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিচালিত পাঁচটি মোবাইল কোর্টে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ওজন ও পরিমাপ আইন, ২০১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে মোট ৪৮ হাজার ৫২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মহানগর এলাকায় পৃথক মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

 

অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, ‘জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com