• সিলেট, বিকাল ৫:৫১, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬
স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম

Manual1 Ad Code

স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী স্থানীয় নির্বাচনে সন্ত্রাস দিয়ে ভোট দখলের চেষ্টা হবে। তবে জনগনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। রাতে সিলেটের কানাইঘাট উপজেলায় সারাদেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাদ মাগরিব কানাইঘাট উত্তর বাজারে আয়োজিত পথসভায় এই কথা বলেন।

 

এ সময় তিনি আরও বলেন, যারা আগে লন্ডন-শিলংয়ে ছিলেন তারা জনগনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসে জনগনের উপর জুলুম করছে।

 

Manual2 Ad Code

 

নাহিদ ইসলাম আরও বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধিতে মানুষ কষ্ট আছে, কিন্তু এসব নিয়ে বিরোধী দলের সমালোচনা সহ্য করা হচ্ছে না। তবে আমরা কোনো জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দিবো না। পাশাপাশি এই দেশে কোনো জিয়া ব্যবসা হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

Manual1 Ad Code

 

এছাড়া এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, তারেক রহমানের প্রত্যক্ষ মদদেই সারাদেশে এনসিপির উপর হামলা করা হচ্ছে।

 

এসময় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সম্বন্বয়ক সারজিস আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, সংসদ সদস্য আতিকুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

Manual8 Ad Code

এর আগে দুপুর ১টার দিকে তাদের কানাইঘাটে পৌঁছানোর কথা থাকলেও সিলেটের গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার কারণে সফরসূচিতে বিলম্ব হয়। পরবর্তীতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে সন্ধ্যার পর নেতাকর্মীদের বহর কানাইঘাটে পৌঁছায়।

Manual3 Ad Code

এদিকে, গোলাপগঞ্জে হামলার ঘটনার পর কানাইঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও কর্মসূচিস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে এনসিপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পথসভাকে ঘিরে বিকেল থেকেই উত্তর বাজার ও আশপাশের এলাকায় এনসিপির নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে এলাকায় উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা যায়।

 

 

উল্লেখ্য, এরআগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে অভিযোগ করেন এনসিপির নেতারা। এর প্রতিবাদে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হলেও মৌলভীবাজার থেকে সেখানে যাওয়ার পথে শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com