• সিলেট, রাত ৮:১০, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আধুনিক ও পর্যটন নগরী গড়তে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬
আধুনিক ও পর্যটন নগরী গড়তে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা

Manual2 Ad Code

আধুনিক ও পর্যটন নগরী গড়তে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা

নিজস্ব প্রতিবেদক

সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকাকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।

 

আগামী ২৫ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টায় নগরের বন্দরবাজার-সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও আয়োজন করা হয়েছে।

রবিবার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এই তথ্য জানিয়েছেন।

 

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৩-এর আওতায় গঠিত এ কর্তৃপক্ষের মূল লক্ষ্য আধুনিক ও পর্যটন নগরী প্রতিষ্ঠা, সুষম ও পরিকল্পিত উন্নয়ন, ভূ-প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা।

 

কর্তৃপক্ষের আওতাধীন এলাকা নির্ধারণের প্রস্তাবে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার ৪১টি ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত এলাকার আয়তন প্রায় ১ হাজার ১৬৮ বর্গকিলোমিটার।

 

সিউকের ঘোষিত কার্যক্রমের মধ্যে রয়েছে ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ, ভবন নির্মাণ ও অনুমোদন-সংক্রান্ত কার্যক্রম, নতুন আবাসন প্রকল্প গ্রহণ, নিম্নবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধান, নাগরিক সুবিধা সৃষ্টি ও সংরক্ষণ, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং পর্যটনবান্ধব অবকাঠামো উন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, উড়ালসেতু, ট্রাফিক ব্যবস্থাপনা ও নালা-খাল-নদী উন্নয়নেও প্রকল্প নেওয়ার সুযোগ থাকবে।

 

Manual2 Ad Code

 

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের স্থায়ী অফিস স্থাপন, দুটি জোনাল অফিসের স্থান নির্বাচন, বিভিন্ন আবাসন প্রকল্পে সবুজায়ন, গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন এবং নিম্নআয়ের মানুষের জন্য আবাসনসহ বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। সিলেট-তামাবিল সড়ক ও বাদাঘাট এলাকার আবাসিক উন্নয়ন, বিভিন্ন সংযোগ সড়ক, বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

Manual4 Ad Code

 

সিউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কায়েস লোদী সাংবাদিকদের আগামী ২৫ আগস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

উদ্বোধনের পর সরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং নগর উন্নয়নবিষয়ক সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের কথাও জানানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com