• সিলেট, রাত ৯:০৫, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটসহ ৮ জেলায় যে সময়ে হবে ভ য়া ব হ লোডশেডিং

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬
সিলেটসহ ৮ জেলায় যে সময়ে হবে ভ য়া ব হ লোডশেডিং

Manual7 Ad Code

সিলেটসহ ৮ জেলায় যে সময়ে হবে ভ য়া ব হ লোডশেডিং

অনলাইন ডেস্ক

 

 

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারা দেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে ঢাকা অঞ্চলে। এ অঞ্চলে সন্ধ্যার পিক সময়ে ৬৯৮ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।

 

Manual4 Ad Code

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেই আজ সন্ধ্যায় বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিংয়ের চাপ থাকবে।

Manual1 Ad Code

 

পিজিসিবির তথ্য বলছে, সন্ধ্যার পিক সময়ে ঢাকায় ৬৯৮ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। এরপর ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে। কুমিল্লায় ৩১৫, রাজশাহীতে ৩০০ এবং রংপুরে ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

Manual6 Ad Code

 

এছাড়া চট্টগ্রাম অঞ্চলে ১৯০, সিলেটে ১৫০ এবং বরিশালে ১০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে পিজিসিবি।

 

Manual4 Ad Code

 

অঞ্চলভিত্তিক পূর্বাভাস বিশ্লেষণে দেখা যায়, ঢাকার পর ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেশি হতে পারে। এরপর রয়েছে কুমিল্লা ও রাজশাহী অঞ্চল।

 

উল্লেখ্য, সন্ধ্যার পিক সময়ে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের চাপ থাকবে। বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজও এর প্রভাব পড়তে পারে গ্রাহকদের দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহারে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com