• সিলেট, সকাল ৮:৩৭, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সেই পল্লবকে কা রা গা রে প্রেরণ

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬
সিলেটের সেই পল্লবকে কা রা গা রে প্রেরণ

Manual1 Ad Code

সিলেটের সেই পল্লবকে কা রা গা রে প্রেরণ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

ঢাকায় গ্রেফতার হওয়া সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে আদালতে তোলা হলে আদালত এই আদেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির। তিনি বলেন, ‘ঢাকায় গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে দুইটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তখন আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।’

 

এর আগে শনিবার রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে রোগী দেখতে গিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিএমপির ভাটেরা থানাপুলিশ তাকে গ্রেফতার করে। এর পর রাতেই গ্রেফতারকৃত আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

পরে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরো অন্তত ১৬টি মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Manual6 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com