• সিলেট, সন্ধ্যা ৭:৫৫, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৮ মাসে শতাধিক চুরির মা ম লা, পুলিশ ধরল ১৮৫

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬
সিলেটে ৮ মাসে শতাধিক চুরির মা ম লা, পুলিশ ধরল ১৮৫

Manual7 Ad Code

সিলেটে ৮ মাসে শতাধিক চুরির মা ম লা, পুলিশ ধরল ১৮৫

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় গত ৮ মাসে ১৩১টি চুরির মামলা দায়ের করা হয়েছে। মহানগরীতে এ সময় মোবাইল ফোন, স্বর্ণ ও মোটরসাইকেল থেকে শুরু করে সিএনজি অটোরিকশা, ল্যাপটপ, টেলিভিশন এবং এমনকি চুরি যাওয়া গরুসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করেছে পুলিশ।

 

Manual5 Ad Code

গত ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার মামলার পরিসংখ্যান থেকে এই তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

 

 

তিনি বলেন, ‘গত ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানায় চুরি সংক্রান্ত ১৩১টি মামলা হয়েছে। এসব মামলায় ১৬৫ জন এজাহারনামীয় আসামি এবং ২০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানায় দায়ের করা চুরি মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন ১৮০ জন। এছাড়া অজ্ঞাতনামা আসামির সংখ্যা আনুমানিক ২০ থেকে ৩০ জন। অভিযানে এজাহারনামীয় ১৬৫ জন ও ২০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।’

Manual3 Ad Code

পুলিশ জানায়, চুরি সংক্রান্ত মামলায় অভিযান চালিয়ে ১৩টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি টেলিভিশন, একটি প্রিন্টার, একটি পুরাতন ইঞ্জিন, নয়টি ব্যাটারি এবং ৮ দশমিক ৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি স্বর্ণের চেইন ও লকেটও। এ ছাড়া পাঁচটি মোটরসাইকেল, ছয়টি সিএনজি অটোরিকশা, তিনটি বাইসাইকেল, সাতটি পানির ট্যাপ এবং নগদ ৫৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযানে একটি কাটার, একটি চাকু, একটি হাতুড়ি, একটি প্লাই রেঞ্চ, একটি গ্লাস, চারটি স্ক্রু-ড্রাইভার, তিনটি সতেরো রিং, দুটি এলটি ও নয়টি ঢাল রেঞ্চও উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

 

এছাড়া একটি লাল রঙের দেশি গরু, একটি তালা, বিভিন্ন প্রকার সরকারি ওষুধ, থ্রি-পিস, মোটরসাইকেলের বিভিন্ন পার্টস, খাদ্যসামগ্রী, বিভিন্ন ধরনের কসমেটিকস, শার্ট-প্যান্ট ও বইসহ বিভিন্ন চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।

 

Manual2 Ad Code

চুরি সংক্রান্ত মামলায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com