• সিলেট, রাত ৯:০৬, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের যেসব এলাকায় শনিবার থাকবে না বিদ্যুৎ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
সিলেটের যেসব এলাকায় শনিবার থাকবে না বিদ্যুৎ

Manual1 Ad Code

সিলেটের যেসব এলাকায় শনিবার থাকবে না বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

সিলেটের গ্রিড উপকেন্দ্রে গুরুত্বপূর্ণ সংস্কার ও মেরামতকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন বেশ কিছু এলাকায় আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী অনিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

 

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, দর্জিপাড়া, সৎ সঙ্গ বিহার, বিজিবি স্কুল সংলগ্ন আংশিক এলাকা, কুরবানটিলা, জাহাঙ্গীরনগর, উপরপাড়া, দুস্কি, লাখাউড়া, ইসলামপুর, গুয়াবাড়ি, কালাউড়া, নালিয়া, কামারটিলা, পিঠাগড়া, সরিষাকান্দি, চিতল মাটি, কুমারগাঁও বাসস্ট্যান্ড, শেখপাড়া, তেমুখী, কুমারগাঁও বি/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, সোনাতলা, লামারগাঁও, চাতল, চাতলী বন্দ, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া ইউরো বাংলা সিরামিকস, হায়দরপুর, শাহপুর, টুকেরগাঁও, ঘোপাল, আউসা, বলাউরা, লালারগাঁও, ফতেহপুর, মোল্লারগাঁও, কান্দিগাঁও, খশেরগার্ড, ভগতিপুর, কাজিরগাঁও, টুকেরবাজার, পীরপুর, গৌরীপুর, চানপুর, জাঙ্গইল, ক্ষিত্তারগাঁও, রাজারগাঁও, লামাকাজী, মাছবাজার, সৎপুর, দোকানিপাড়া, আতাপুর, হাজারিগাঁও, পাঠানেরগাঁও, মির্জারগাঁও, মিরেরগাঁও, লামাকাজী বাজার, নূরানীপাড়া, কেশবপুর, আকিলপুর, মাদবপুর, সোনাপুর, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, ভাটা বাজার, লেকসিটি, সুরমা আবাসিক এলাকা, তপোবন আবাসিক এলাকা, আখালিয়া, উত্তর বাগবাড়ী, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল রোড, পশ্চিম কাজলশাহ ও নরসিংটিলা।

Manual3 Ad Code

 

এছাড়া এসব এলাকার তৎসংলগ্ন আশপাশের এলাকাও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় থাকবে বলে জানিয়েছে। তবে; বিশেষভাবে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকাতেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হতে পারে। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে সাময়িক ভোগান্তি হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

 

Manual3 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com