• সিলেট, রাত ৯:৪৯, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির নিরাপত্তায় চোখ রাখবে পুলিশের ড্রোন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৬
রাষ্ট্রপতির নিরাপত্তায় চোখ রাখবে পুলিশের ড্রোন

Manual4 Ad Code

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

রাষ্ট্রপতির নিরাপত্তায় চোখ রাখবে পুলিশের ড্রোন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

 

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থায় বিশেষ গুরুত্ব পাচ্ছে পুলিশের ড্রোন। ১০৮টি সিসি ক্যামেরায় নজরদারির পাশাপাশি উপর থেকে ড্রোনের মাধ্যমে বিশেষ নজরদারি করা হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন সিলেটভিউ২৪ডটকমকে এমনটাই জানিয়েছেন।

 

তিনি জানান, রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য এসএমপি সচেষ্ট রয়েছে। সিলেট নগরজুড়ে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। এর অংশ হিসেবে পোশাকধারী ও সাদা পোষাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে নগর পরিস্থিতি নজরদারি করা হবে। রাষ্ট্রপতি যেসব স্থানে যাবেন সেসব এলাকায় উপর থেকে ড্রোন দিয়ে নজরদারি করা হবে।

 

Manual8 Ad Code

তিনি আরও জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় সিআরটি, বোমা ডিসপোজাল ও স্ট্রাইকিং টিমও দায়িত্ব পালন করবে।

 

Manual1 Ad Code

 

এদিকে, রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com