• সিলেট, রাত ৮:১৯, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে পুলিশ ধরল ২ যুবককে, তাদের যে অ প রা ধ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬
মৌলভীবাজারে পুলিশ ধরল ২ যুবককে, তাদের যে অ প রা ধ

Manual1 Ad Code

মৌলভীবাজারে পুলিশ ধরল ২ যুবককে, তাদের যে অ প রা ধ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদেরকে আটক করে বড়লেখা থানা পুলিশ।

 

আটক ব্যক্তি শাহিন আহমদ (১৯) ও আফজাল হোসেন (২০)। এ সময় তাদের কাছ থেকে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৪টি ভারতীয় ষাঁড় বাছুর উদ্ধার করা হয়।

 

Manual4 Ad Code

পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হাজীগঞ্জ বাজার গরুর হাট সংলগ্ন রেললাইনের পূর্ব পাশে অভিযান পরিচালনা করা। এ সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান।

 

 

Manual4 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com