• সিলেট, রাত ১০:২০, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এসআরবি’র যাত্রা শুরুর দিনে যা জানালেন সিলেটের অধিনায়ক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
এসআরবি’র যাত্রা শুরুর দিনে যা জানালেন সিলেটের অধিনায়ক

Manual4 Ad Code

এসআরবি’র যাত্রা শুরুর দিনে যা জানালেন সিলেটের অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব’র নাম পরিবর্তন করে গ্যাজেট প্রকাশিত হয়েছে। নতুন নাম রাখা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নামে যাত্রা শুরু হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ এই বাহিনীর।

 

শুরুর দিনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এসআরবি-৯ এর অধিনায়ক উয়িং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী পিএসসি, জিডি (পি)।

 

বুধবার দুপুরে র‌্যাব-৯ সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এসআরবি যাত্রা শুরুর দিনেই গত ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর বুকে দুই কিশোরী নৃত্যশিল্পীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মুজাহিদকে বিয়ানীবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual6 Ad Code

তিনি জানান, অন্যান্য আসামিদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

Manual5 Ad Code

এসআরবি অধিনায়ক জানান, সরকার এসআরবিকে প্রধান ভূমিকায় রেখে পুলিশের লুট হওয়া সবগুলো অস্ত্র উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী তথ্যদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণসহ অন্যান্য প্রচারণা চালানো হয়েছে। সঠিক তথ্যদাতাদের পরিচয় গোপন রেখে পুরস্কার দেওয়া হবে।

 

তিনি এ কাজে সব সচেতন নাগরিক এবং বিশেষ করে সিলেট অঞ্চলের গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগীতা চেয়েছেন।

Manual6 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com