• সিলেট, রাত ৮:৫৯, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জুড়ীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
জুড়ীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

Manual8 Ad Code

জুড়ীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

জুড়ী প্রতিনিধি

Manual4 Ad Code

 

মৌলভীবাজারের জুড়ীতে বর্ষি বাইতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে ঘটেছে।

মৃত অনন্য দাস (৭) আমতৈল গ্রামের অমল দাস এর পুত্র। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং অমল দাসের ভাগ্না দুর্য্য দাস (৯)। সে রাজনগর উপজেলার নারায়ন দাসের পুত্র। দুর্য্য দাস চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহতদের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য বাবুল আহমদ জানান, অমল দাস পরিবার নিয়ে বড়লেখা থাকেন। পারিবারিক একটি অনুষ্টান উপলক্ষে তিনি বাড়িতে এসেছেন। তার বোন ভাগ্না দুর্য্যকে নিয়ে বেড়াতে আসেন। সকালে অনন্য ও দুর্য্য বাড়ির পাশে একটি কালভার্টের নিচে বরসি নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় জনৈক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতিক্রমে ধর্মীয় মতে লাশ দাহ করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com