• সিলেট, রাত ১২:৫৭, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি: এমপি লুনা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬
শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি: এমপি লুনা

Manual2 Ad Code

শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি: এমপি লুনা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি। তাই শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, সমাজ তত বেশি এগিয়ে যাবে। বিশেষ করে গ্রামাঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে নিজ এলাকায় থেকে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ পায়, আমাদেরকে অবশ্যই সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। আর প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বর্তমান সরকার।

তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে’র কলেজ শাখা উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে হবে। বর্তমান বিশ্বে শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত হলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়।

 

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোলষি কুমার সাহার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত ‘উদ্বোধনী ও সংবর্ধনা’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, জননেতা এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী ময়নুল হক, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, শিক্ষানুরাগী মাওলানা আব্দুর রউফ, মুক্তাদীর আলী, কয়েছ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারেক আহমদ, স্বাগত বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী ডা. মোস্তাক আহমদ রুহেল, মানপত্রপাঠ করেন শিক্ষার্থী মুক্তারা জান্নাত ফাহমিদা ও নাতে রাসুল পরিবেশন করেন শিক্ষার্থী মারুফা বেগম।

 

Manual6 Ad Code

এসময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com