• সিলেট, রাত ১০:৩৮, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নূর ইসলাম হ ত্যা য় শাহীন গ্রে ফ তা র

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬
সিলেটে নূর ইসলাম হ ত্যা য় শাহীন গ্রে ফ তা র

Manual2 Ad Code

সিলেটে নূর ইসলাম হ ত্যা য় শাহীন গ্রে ফ তা র

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের দক্ষিণ সুরমায় নূর ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধকে খুনের ঘটনায় মুল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে তেতলীস্থ কুশিয়ারা পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে শাহীন নামের ওই অভিযুক্তকে আটক করা হয়।

Manual2 Ad Code

 

আটক শাহীন (২৫) দক্ষিণ সুরমার মারকাজ মসজিদের পাশের সাধুরবাজার এলাকার মৃত আবদুল মনাফের ছেলে ছেলে। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মাঝিরঘাটে।

 

আটকের সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফউজ্জামান।

 

 

তিনি জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা করেছেন। ওই মামলায় শাহীনকে গ্রেফতার দেখানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নূর ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Manual6 Ad Code

প্রসঙ্গত, নূর ইসলামের জামাতা জুয়েলকে মারধর করেছিলেন শাহীন। বুধবার ভার্থখলা এলাকায় শাহীনকে পেয়ে মারধরের কারণ জানতে চান নূর ইসলাম। কথাকাটাকাটির একপর্যায়ে শাহীন নূর ইসলামকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহতাবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

 

 

Manual6 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com