• সিলেট, রাত ১০:৩৮, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬
সিলেটে ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

Manual2 Ad Code

সিলেটে ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা বাস টার্মিনাল রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৪টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

Manual7 Ad Code

 

জেলা প্রশাসন সূত্রে জানায়, দক্ষিণ সুরমা বাস টার্মিনাল এলাকার ফেমাস মার্কেটে ৪টি সার্জিকেল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানে অনুমোদনহীন সার্জিকেল পণ্য বিক্রির অপরাধে জরিমানা আদায় করা হয় (স্মার্ট সার্জিকেল ২০ হাজার, কাকন সার্জিকেল ২০ হাজার ও মেসার্স মেমাস সার্জিকেল ১০ হাজার টাকা)। অন্য একটি প্রতিষ্ঠানে (শান্ত সার্জিকেল) ড্রাগস লাইসেন্স এবং ফার্মাসিস্ট না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা। অভিযান শেষে তিনি জানান, ‘অভিযানকালে ৪টি প্রতিষ্ঠানে অনুমোদনহীন পণ্য বিক্রির কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

 

 

 

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।

Manual2 Ad Code

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com