• সিলেট, রাত ১০:৩৮, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বাণিজ্য মেলা বন্ধ না হলে ব্যবসায়ীদের কঠোর হুঁ*শি*য়া*রি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬
সিলেটে বাণিজ্য মেলা বন্ধ না হলে ব্যবসায়ীদের কঠোর হুঁ*শি*য়া*রি

Manual8 Ad Code

সিলেটে বাণিজ্য মেলা বন্ধ না হলে ব্যবসায়ীদের কঠোর হুঁ*শি*য়া*রি

প্রেস বিজ্ঞপ্তি

 

বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগকে স্থানীয় স্থায়ী ব্যবসায়ীদের অস্তিত্বের জন্য চরম হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

 

Manual6 Ad Code

পৃথক বাণিজ্য মেলা বন্ধ এবং বছরে মাত্র একটি যৌথ আন্তর্জাতিক মেলা আয়োজনের দাবিতে আগামী রবিবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনতিবিলম্বে মেলার সিদ্ধান্ত থেকে সরে না এলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সিলেট দোকান মালিক সমিতি ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

বুধবার রাতে নগরীর বারুতখানাস্থ একটি হোটেলের হলরুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক জরুরি যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

যৌথ পরিচালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মল্লিক মুন্না।

Manual4 Ad Code

 

সভায় বক্তারা বলেন, কর্মচারীদের বেতন ও দোকান ভাড়াসহ আনুষঙ্গিক পরিচালনা খরচ তুলতেই যেখানে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন, সেখানে পৃথক একাধিক মেলা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। ব্যবসায়ী নেতারা স্পষ্ট করেন, তারা মেলার বিরোধী নন। প্রচলিত বাণিজ্য নীতি অনুযায়ী জেলায় বছরে একটি আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হলে সর্বাত্মক সহযোগিতা থাকবে। কিন্তু পৃথক মেলার সিদ্ধান্ত পরিহার করে সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বার ও উইমেন চেম্বারকে যৌথভাবে বছরে একটি মেলা আয়োজনের আহ্বান জানানো হয়।

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা প্রশাসক এবং এসএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। আগামী তিন দিনের মধ্যে মেলা বন্ধের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দেন তারা।

 

Manual1 Ad Code

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট দোকান মালিক সমিতি জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল করিম, কার্যনির্বাহী সদস্য মঈন উদ্দিন চৌধুরী, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি জেলার সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, সমাজকল্যাণ সম্পাদক গোলাম আম্বিয়া চৌধুরী নোমান, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শুয়েব আহমদ রশীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহেদ আহমদ, রাসেল আহমদ, সমিরণ দে, মো. মোয়েজ মিয়া শুভ, শুকরিয়া আধুনিক বিপণী বিতান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, কোর্ট পয়েন্ট ব্যাংক মসজিদ মার্কেট ইনামুল করিম চৌধুরী, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতি সভাপতি শুয়েব আহমদ অভি, বৃহত্তর জিন্দাবাজার ব্যবসায়ী সমিতি ফরহাদ উল্লাহ চৌধুরী, জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, আলিয়া মাদ্রাসা মাঠ সাধারণ সম্পাদক সিরাজুল নাছির, মধুবন সুপার মার্কেট সাধারণ সম্পাদক মনছুর আহমদ, কুমারপাড়া ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক নাহিদুর রহমান, বিপণী বিতান মার্কেট সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সচেতন ব্যবসায়ী সমাজ মীর মোহাম্মদ জাকারিয়া, সিলেট ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন কামাল, নয়াসড়ক বিএসএ সাধারণ সম্পাদক হুসাইন আহমদ এবং সিলেট ব্যবসায়ী কল্যাণ পরিষদ সহ-সভাপতি লুৎফুর রহমান লিলু প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com