• সিলেট, রাত ১০:৩৮, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি: বদরুজ্জামান সেলিম

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬
নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি: বদরুজ্জামান সেলিম

Manual6 Ad Code

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি: বদরুজ্জামান সেলিম

প্রেস বিজ্ঞপ্তি

জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিষ্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম বলেছেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতনার কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করেছে।

নজরুলের সিলেট আগমনের শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমরা শুধু একটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করছি না, বরং নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, কর্ম ও মানবিক দর্শনকে তুলে ধরার সুযোগ তৈরি করছি। বিশেষ করে শিশু-কিশোরদের নিয়ে নৃত্য, সংগীত, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন তাদের সৃজনশীলতা ও নিজস্ব সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual1 Ad Code

প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের চেয়েও বড় বিষয় হলো শিল্পচর্চার মধ্য দিয়ে নিজেদের প্রতিভা বিকশিত করা। নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের নতুন প্রজন্ম একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সংস্কৃতিমনস্ক সমাজ গড়ে তুলতে হবে।

Manual6 Ad Code

 

তিনি ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলার শাখার উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিন নৃত্য প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহবায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্ব এবং যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি কবি এডভোকেট আব্দুল মুকিত অপি।

 

Manual2 Ad Code

সংগঠনের সদস্য মো. কাজিম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক জালাল উদ্দিন শামীম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক কবি সুয়েজ হোসেন,সাহেল আহমদ নয়ন, মো. শামীম আহমদ,কবি রিপন মিয়া,হাফিজুল ইসলাম,দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সদস্য অভিনেতা কামাল আহমদ, সদস্য উজ্জ্বল মালাকার,কবি বাহা উদ্দিন বাহা,কবি মকসুদ আহমদ লাল।
বিচারকের দায়িত্বে ছিলেন সিলেট জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সিনিয়া সাহা ঝুমা,নৃত্য প্রশিক্ষক প্রিয়শ্রী কর পিউ।

উল্লেখ নজরুলের সিলেটে শতবর্ষপূর্তি উপলক্ষে১৮ সেপ্টেম্বর শুক্রবার, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা, ১৯ সেপ্টেম্বর শনিবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২০ সেপ্টেম্বর রবিবার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা (০১৭১২৩২৬০৯৯) এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com