• সিলেট, রাত ৩:২৮, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে সড়কে প্রাণ গেল তরুণীর, আ হ ত ৪

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৬
মৌলভীবাজারে সড়কে প্রাণ গেল তরুণীর, আ হ ত ৪

Manual6 Ad Code

মৌলভীবাজারে সড়কে প্রাণ গেল তরুণীর, আ হ ত ৪

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

Manual4 Ad Code

তাদের উদ্ধার করে মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় মুন্সিবাজার টু মৌলভীবাজার সড়কের শ্রীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রামচন্দ্রপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে। আহতরা হলেন—হাফিজা বেগম (১৯), লিপন মিয়া (২৮), নজির মিয়া (৫৫) এবং সিএনজিচালিত অটোরিকশাচালক শুভ চন্দ।

 

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার থেকে ফেরার পথে শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রুমালির মৃত্যু হয়।

 

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

ঘটনার পরপরই এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। তবে আহতদের মধ্যে হাফিজা বেগম ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সেখানে তারা চিকিৎসাধীন। এ দিকে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি উদ্ধার করে কমলগঞ্জ থানায় এসেছে।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই দুঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Manual3 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com