• সিলেট, রাত ৮:০০, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাইয়ের হাতে খু ন বিপ্লব, রেলগেট থেকে গ্রে প্তা র চাচা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
ভাইয়ের হাতে খু ন বিপ্লব, রেলগেট থেকে গ্রে প্তা র চাচা

Manual3 Ad Code

ভাইয়ের হাতে খু ন বিপ্লব, রেলগেট থেকে গ্রে প্তা র চাচা

নিজস্ব প্রতিবেদক

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপ্লব পাশী হত্যা মামলায় তার চাচা শাওন পাশীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজারের ভানুগছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শাওন পাশী (৪৩) শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের বর্দি প্রসাদ পাশীর ছেলে।

 

Manual6 Ad Code

এসআরবি জানায়, বিপ্লব পাশী মাদকাসক্ত অবস্থায় বাড়িতে প্রবেশ করে গত ১৮ সেপ্টেম্বর পরিবারের লোকজনকে অশ্লীল ভাষায় গালাগাল ও ভাঙচুর করেন। পরে তার ভাই বিজয় পাশীকে মারতে গেলে তিনি তার হাত থেকে কাঠের বর্গা কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তারা ওসমানীতে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার চাচা শাওন পাশীর প্ররোচনায় ১৯ সেপ্টেম্বর রাত ৩টায় লাশটি পুড়িয়ে ফেলা হয়।

 

Manual4 Ad Code

এ ব্যাপারে বিপ্লব পাশীর মা শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এসআরবি ছায় তদন্ত শুরু করে এবং শাওন পাশীকে গ্রেপ্তারে সক্ষম হয়।

Manual3 Ad Code

 

তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com