• সিলেট, রাত ১২:০৫, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৩ হাজার ৮’শ পিস ইয়াবা জ ব্দ

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
সিলেটে ৩ হাজার ৮’শ পিস ইয়াবা জ ব্দ

Manual4 Ad Code

সিলেটে ৩ হাজার ৮’শ পিস ইয়াবা জ ব্দ

Manual5 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি

 

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা বড়ির বড় চালান জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ও শুক্রবার (২ অক্টোবর) এই অভিযান চালানো হয়।

শনিবার (৩ অক্টোবর) বিয়ানীবাজার থানা পুলিশ এই তথ্য জানায়। অভিযানে ৩ হাজার ৮ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

অভিযানে ৪ জনকে আটক করেছে পুলিশ।

 

আটককৃতরা হলেন- জকিগঞ্জের হাসিতলা গ্রামের মাসুক আহমদের ছেলে আল শাফিশাহ, ঘুগারকুল গ্রামের অলিউর রহমানের ছেলে শাকিল আহমদ ও কাপনা গ্রামের মৃত গছির আলীর ছেলে দেলোয়ার হোসেন। অন্যজন গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামের জেবুল আহমদের ছেলে আবু তাহের আবু।

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) বিয়ানীবাজারের চারখাই-জকিগঞ্জ সড়কের কাকুরা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-০৯৯৩) তল্লাশি করে ২ হাজার ৮শ’ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় একজনকে।

পরবর্তীতে শুক্রবার (২ অক্টোবর) বিয়ানীবাজারের চারখাই পুলিশ ক্যাম্প এলাকায় একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১-৩৫৬৬) তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১ লাখ টাকা।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com