• সিলেট, রাত ৩:১৪, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাইদুল হ ত্যা কা ণ্ড: সিলেট এসআরবির হাতে গ্রে প্তা র ৫

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
জাইদুল হ ত্যা কা ণ্ড: সিলেট এসআরবির হাতে গ্রে প্তা র ৫

Manual3 Ad Code

জাইদুল হ ত্যা কা ণ্ড: সিলেট এসআরবির হাতে গ্রে প্তা র ৫

নিজস্ব প্রতিবেদক

স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি -৯) হবিগঞ্জ সদর থানাধীন রাজনগর এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দুরী গ্রামের মৃত সিদ্দিক উল্লাহর দুই ছেলে বদির মিয়া (৪৪) ও শামীম মিয়া (৪০), সিরাজুল ইসলামের ছেলে রাহীন মিয়া (৩০), তাইদুল মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৫) এবং বছির উদ্দিনের ছেলে নূর আলম (৩৫)।

 

এসআরবি-৯ জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ১৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ে জাইদুল মিয়া নামের এক ব্যক্তি খুন হন। ঘটনার দিন স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় পূর্বেই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual8 Ad Code

 

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ৫ জনকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual3 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com