• সিলেট, রাত ১১:২৭, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬
সরকার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

সরকার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

সরকার যখন দেশের সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইছে, একটি মহল তখন ‘বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা না করে, কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরা উচিত।

মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, কিছুদিন যাবৎ আমরা দেখেছি, আমরা যে ঐক্যটি তৈরি করতে চাচ্ছি, বর্তমান সরকার যে ঐক্যটি তৈরি করতে চাচ্ছে, বর্তমান সরকার সবাইকে নিয়ে যেখানে চলতে চাইছে, আমরা দেখছি একটি মহল বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

Manual7 Ad Code

তিনি বলেন, অতীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হয়েছিল। কিন্তু দেশের মানুষ তা ভালোভাবে গ্রহণ করেনি। একইভাবে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানকেও ‘কোনো কোনো মহল’ বিতর্কিত করার চেষ্টা করছে।

Manual2 Ad Code

তারেক রহমান বলেন, আমি সবাইকে সঙ্গে নিয়ে, গণতন্ত্রকামী সব জনগণকে একসঙ্গে নিয়ে গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে বলতে চাই, দয়া করে আপনারা কেউ চব্বিশের ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, সেটিকে দয়া করে আপনারা বিতর্কিত করবেন না।

কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে সংসদে তা তুলে ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের প্রতিনিধিদের সংসদে পাঠিয়েছে। সেখানে বিতর্ক ও আলোচনার মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের জন্য যা ভালো, সেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

নির্বাচনে বিএনপি ও তার প্রার্থীদের কারা ভোট দিয়েছেন, কারা দেননি—সেই পার্থক্য না করে সব মানুষের জন্য কাজ করার অঙ্গীকার জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি সরকার হতে চায়, এই সরকারকে যে ভোট দিয়েছে, তারও সরকার হতে চায় এই সরকার, যে ভোট দেয়নি, তার জন্যও এই সরকার সরকার হতে চায়।

প্রধানমন্ত্রী বলেন, সব এলাকার উন্নয়ন রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় নিয়ে সুষমভাবে করতে চায় সরকার। এর অংশ হিসেবে রংপুর মহানগরীর উন্নয়নে গত দুই সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে রংপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন সরকারপ্রধান। এর মধ্যে সেতু, কালভার্ট, স্কুল ও কলেজ নির্মাণের উদ্যোগও রয়েছে। এসব উন্নয়নকাজ এগিয়ে নিতে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Manual1 Ad Code

বিডি-প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com