• সিলেট, সকাল ৯:৩৭, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি দল রাজপথে বিশৃঙ্খলা করছে: প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬
উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি দল রাজপথে বিশৃঙ্খলা করছে: প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

সংগৃহীত ছবি

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি দল রাজপথে বিশৃঙ্খলা করছে: প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি বিশেষ দল কয়েকটি ছোট দলকে সঙ্গে নিয়ে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছে। নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা খাতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে। কিন্তু এসব উদ্যোগের মধ্যে একটি দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

Manual6 Ad Code

তারেক রহমান বলেন, সরকারের নেওয়া এসব কর্মসূচি বাধাগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ। তাই এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সাল থেকে শুরু করে যখনই সুযোগ পেয়েছে, ওই দলটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করেছে।

প্রধানমন্ত্রী জনগণকে এসব ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com