• সিলেট, রাত ৮:৩৭, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে যে অ/প/রা/ধে একজনের ১০ বছরের কা রা দ ণ্ড

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৬
হবিগঞ্জে যে অ/প/রা/ধে একজনের ১০ বছরের কা রা দ ণ্ড

Manual8 Ad Code

হবিগঞ্জে যে অ/প/রা/ধে একজনের ১০ বছরের কা রা দ ণ্ড

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

হবিগঞ্জে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. এমরান খাঁন ওরফে ইমরান খাঁন নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২ আগস্ট মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় জিসান স্টোরের সামনে অভিযান চালিয়ে এমরান খাঁনকে আটক করে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করে। পরে তদন্ত শেষে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এমরান খাঁনকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন। অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

Manual6 Ad Code

আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা থানায় পাঠানো হবে বলে জানানো হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. নুরুল ইসলাম।

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com