• সিলেট, সকাল ৭:১০, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে জ ব্দ মাদকের বড় চালান, আ ট ক ৪

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬
হবিগঞ্জে জ ব্দ মাদকের বড় চালান, আ ট ক ৪

Manual3 Ad Code

হবিগঞ্জে জ ব্দ মাদকের বড় চালান, আ ট ক ৪

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ২টার দিকে (বুধবার দিবাগত) উপজেলার দেওরগাছ ইউনিয়নের চণ্ডিছড়া চা-বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।

 

Manual7 Ad Code

এসআরবি-৯ সূত্রে জানা যায়, চণ্ডিছড়া চা-বাগান এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এসআরবি। পরে সেখানে অভিযান চালানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

Manual7 Ad Code

পরে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা চারটি পাটের বস্তা তল্লাশি করে নীল পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চণ্ডিছড়া চা-বাগানের সানি রাওতিয়া (২৪), পরেশ মুণ্ডা (২৮), জয় তাতী (২২) ও সনজিত র‍্যালি (২৪)। তাদের সবার বাড়ি চুনারুঘাট উপজেলায়।

 

এসআরবি-৯-এর মিডিয়া সেল জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাদের এবং উদ্ধার করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com