• সিলেট, রাত ১০:৩৬, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট টেস্টে তিন নম্বরে ব্যাট করবেন শান্ত

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬
সিলেট টেস্টে তিন নম্বরে ব্যাট করবেন শান্ত

Manual1 Ad Code

সিলেট টেস্টে তিন নম্বরে ব্যাট করবেন শান্ত

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকা টেস্টে হারের পর কিছুটা ব্যাকফুটে থেকেই সিলেটে দ্বিতীয় তথা শেষ টেস্টে নামবে স্বাগতিক দল।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট।

Manual5 Ad Code

 

 

Manual1 Ad Code

এদিকে ম্যাচের আগে বুধবার (৪ নভেম্বর) সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে বড় ধরনের রদবদলের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

 

তিন নম্বরে কে ব্যাট করবেন এমন প্রশ্নে সিমন্স বলেন, ‘ম্যাচে কি করতে চাই সেসব পরিকল্পনা তো গোপন রাখতেই হয়! তাই সেই কৌশলগুলো আগামীকাল পর্যন্ত গোপনই থাক। টপ অর্ডারে রদবদল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। খুব সম্ভবত অধিনায়ককেই তিন নম্বরে ব্যাট করতে নামতে হবে।’

 

বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে সিমন্স জানান, ‘আমাদের ফিল্ডিং প্রস্তুতি ভালো। ভালো ফিল্ডিং দলও কখনও কখনও অনেক ক্যাচ মিস করে। তার মানে এই নয় যে আমরা খারাপ ফিল্ডিং দল হয়ে গেছি। তবে এই পর্যায়ে এসে এত ক্যাচ মিস করা ঠিক নয়। আমি এটাও বিশ্বাস করি, সামনে এমনটা আর হবে না।’

 

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com