• সিলেট, রাত ১০:১২, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নিত্যপণ্যের দাম কমানো এখন গণদাবী’

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
‘সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নিত্যপণ্যের দাম কমানো এখন গণদাবী’

Manual1 Ad Code

‘সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নিত্যপণ্যের দাম কমানো এখন গণদাবী’

প্রেস বিজ্ঞপ্তি

 

Manual2 Ad Code

সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য, বিদ্যুৎ, জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে পূর্ব ঘোষিত গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৮ নভেম্বর রবিবার বিকাল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

 

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক, সিনিয়র এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।

কেন্দ্রীয় সদস্য শাহিদুর রহমান জুনু ও যুবনেতা ইসমত ইবনে ইসহাক সানজিদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, দুর্নীতি বিরোধী নেতা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, আব্দুল গফুর, মামুন রশীদ এডভোকেট, সরোজ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সদস্য ব্যবসায়ী নেতা মোঃ লায়েক মিয়া, লুৎফুর রহমান লিলু, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক, সাবেক ছাত্রনেতা তারেক আল মঈন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল মুতাওয়ালী ফলিক, সহ শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা মিজান গাজী, ইফতেখার আহমদ সোহেল, নাগরিক অধিকার বাংলাদেশের সহ সভাপতি কামাল মিয়া এডভোকেট, ঠিকাদার তাজ উদ্দিন, গণদাবী নেতা রিয়াজ উদ্দিন প্রমুখ।

Manual1 Ad Code

প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার আগে ওয়াদা করেছিল ৬ মাসের মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও জ¦ালিন তেলের দাম বাড়ানো হবে না, বাজার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু ওয়াদা তো ভঙ্গ হয়েছে; বরং দাম বাড়ানোর সকল রেকর্ড ব্রেক করেছে। সার্কভুক্ত দেশগুলোতে গ্যাস সিলিন্ডার, নিত্যাপণ্য, জ্বালানি তেল দাম সহনীয় পর্যায়ে রয়েছে। কথাবার্তা পরিষ্কার দুর্নীতি, অর্থ পাচার ও শীর্ষ ঋণখেলাপীদের দ্বারা লুট হওয়া হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রদানের জোর দাবী জানান।

Manual4 Ad Code

সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টারনি চিকিৎসক কর্তৃক সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হাসপাতাল পর্যাপ্ত নার্স, স্টাফ, টেকনোলজিস্ট নেই। চিকিৎসা সরঞ্জাম অপ্রতুল। মোটকথা এই হাসপাতালে দুর্নীতি-অনিয়ম বেড়েই চলেছে, এ কারণে সিলেটবাসী বিক্ষুব্ধ ও উদ্বিগ্ন। তিনি দ্রুত সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম চালু ও ঢাকা-সিলেট বিরতিহীন রেল সার্ভিস টাঙ্গুয়া এক্সপ্রেস চালু করার জোর দাবি জানান।

 

সভাপতির বক্তব্যে এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, জনজীবন ও ব্যবসা বাণিজ্যের সর্বক্ষেত্রে অস্থিরতা ও হতাশা বিরাজ করছে। এমনিতে গ্যাস, জ¦ালানি ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন চিড়ে চ্যাপটা। দেশবাসী আশা করেছিল গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর মানুষের জীবনযাত্রা শান্তিময় হবে। কিন্তু যেই লাউ, সেই কদু। জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবী করে বলেন, সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ নিত্যপণ্যের দাম কমানো এখন গণদাবী। এ দাবী মানা না হলে জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিবো।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com