• সিলেট, রাত ১০:১৩, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আলোচনা সভা

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আলোচনা সভা

Manual8 Ad Code

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আলোচনা সভা

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমনা আজিজ। আলোচনা সভায় বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন প্রফেসর শেখ আশরাফুর রহমান, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুদ রানা এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ।

Manual1 Ad Code

সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন।

Manual4 Ad Code

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেবলিনা ভট্টাচার্য। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা লিখন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় রচনা জমা দেওয়ার শেষ তারিখ ১২ নভেম্বর ২০২৬। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com