• সিলেট, রাত ১০:০৫, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

Manual3 Ad Code

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব
অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার চেয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। এ দাবিতে তারা মজুরি বোর্ডের কাছে প্রস্তাব জমা দিয়েছেন।

Manual5 Ad Code

সোমবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় এই প্রস্তাব দেয় শ্রমিক পক্ষ। বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বোর্ডের সদস্যরা।

Manual3 Ad Code

তবে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সোমবার বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংকালে জানান, মালিক পক্ষের প্রতিনিধিদের তরফ থেকে এখনো লিখিত প্রস্তাব দেওয়া হয়নি। এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের ৪ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com