• সিলেট, রাত ১০:০৭, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন সচিবসহ ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তা তুরস্কে যাচ্ছেন, লক্ষ্য অভিজ্ঞতা অর্জন

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬
তিন সচিবসহ ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তা তুরস্কে যাচ্ছেন, লক্ষ্য অভিজ্ঞতা অর্জন

Manual7 Ad Code

তিন সচিবসহ ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তা তুরস্কে যাচ্ছেন, লক্ষ্য অভিজ্ঞতা অর্জন
অনলাইন ডেস্ক

 

Manual1 Ad Code

সরকারের তিনজন সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা একসঙ্গে তুরস্ক সফরে যাচ্ছেন। প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি, দুর্যোগ মোকাবিলাসহ নানা বিষয়ে তুরস্কের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন ও সহায়তা এ সফরের উদ্দেশ্য।

সরকারি কর্মকর্তাদের দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও প্রশাসনিক অভিজ্ঞতা বাড়াতে নতুন আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের সামনে। এ ক্ষেত্রে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে পাকিস্তান, তুরস্কসহ আরো কয়েকটি দেশ।

জনপ্রশাসন, নীতিনির্ধারণ, সুশাসন, প্রযুক্তি, শিক্ষা, প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশ দুটির অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে শুধু কর্মকর্তাদের প্রশিক্ষণ নয়, বাংলাদেশের প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পথও তৈরি হচ্ছে।

সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, প্রশাসনিক ও প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগাতে আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর বাংলাদেশ সরকারের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল তুরস্ক সফর করবে। প্রতিনিধিদলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম থাকবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন, প্রতিরক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা থাকবেন। সফরের সব ব্যয় তুরস্ক সরকার বহন করবে। প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি, দুর্যোগ মোকাবেলা ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে দেশটির প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি, দুর্যোগ মোকাবেলা ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে দেশটির অভিজ্ঞতা কাজে লাগানো এ সফরের উদ্দেশ্য। লাগানো এ সফরের উদ্দেশ্য।

Manual7 Ad Code

সূত্র জানায়, সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি হস্তান্তর, শিক্ষাপ্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক ল্যাব স্থাপনের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হবে। বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম সতর্কীকরণব্যবস্থায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বজ্রপাতের কারণে প্রাণহানি কমানো, ভূমিকম্প ও ভূমিধসের আগাম সতর্কবার্তা দেওয়ার প্রযুক্তি এবং রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়েও সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া ঢাকায় তুরস্কের অর্থায়নে আন্তর্জাতিক মানের হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের বিষয়টি আলোচনায় আসতে পারে।

Manual2 Ad Code

আগামী ২০২৭ সালের ২০ ও ২১ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা হওয়ার কথা রয়েছে। নভেম্বরে প্রতিনিধিদলের সফরে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত হলে পরবর্তী সময়ে সেগুলো বাস্তবায়নে চুক্তি বা সমঝোতা স্মারক সইয়ের সুযোগ তৈরি হবে।

এদিকে দুই সপ্তাহের প্রশিক্ষণ নিতে গতকাল রবিবার পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তা। অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারা দেশটির ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রগ্রামে অংশ নেবেন।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, ‘তুরস্ক ও পাকিস্তানে আমাদের দেশের কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়ে যদি তা কাজে লাগাতে পারেন, তাহলে আমি বলব সেটা অবশ্যই ভালো। আর এটা আমাদের জন্য সুযোগও। আগে একসময় ভারতেই বেশি প্রশিক্ষণ হতো, কিন্তু কিছু জায়গা ছাড়া তাদের প্রশাসন অনেকটাই আমাদের মতো। তবে তুরস্কের প্রশাসন তো আমাদের চেয়ে অনেক বেশি উন্নত।’

পাকিস্তানে প্রশাসনিক প্রশিক্ষণের নতুন পর্ব :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৪ নভেম্বরের আদেশ অনুযায়ী, পাকিস্তানের লাহোরে ৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১৪ দিনের প্রশিক্ষণে অংশ নেবেন ৩৫ জন কর্মকর্তা। যদিও শেষ পর্যন্ত ৩৪ জন যান বলে পাকিস্তান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে গত মে মাসে ১২ জন জ্যেষ্ঠ কর্মকর্তা দেশটির সিভিল সার্ভিস একাডেমিতে প্রথম দফার প্রশিক্ষণ সম্পন্ন করেন।

সূত্র জানায়, পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের আওতায় সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের (এইচইসি) প্রকাশিত কর্মসূচির তথ্য অনুযায়ী, এ প্রশিক্ষণের আওতায় সরকারি খাতের ব্যবস্থাপনা, সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ ও বাস্তবায়ন, আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, প্রকল্প পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন, তথ্য-প্রযুক্তি, কৌশলগত ব্যবস্থাপনা এবং সরকারি চাকরিতে নৈতিকতা ও জবাবদিহির মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ, থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যয় পাকিস্তান সরকার বহন করার কথা জানিয়েছে দেশটির এইচইসি।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানে আয়োজিত নৈশভোজে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, ‘প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশ ও পাকিস্তানের নেতৃত্ব দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা এবং জনপ্রশাসনে সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।’

Manual2 Ad Code

ইমরান হায়দার জানান, ২০২৬ সালে বাংলাদেশের ১৭০ জন শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। শিগগিরই আরো ২০ জন শিক্ষার্থীর যাওয়ার কথা রয়েছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com