• সিলেট, রাত ১০:০৪, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিমানকে বিশ্ব অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিতে কাজ করছে সরকার: মন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
বিমানকে বিশ্ব অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিতে কাজ করছে সরকার: মন্ত্রী

Manual8 Ad Code

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বিমানমন্ত্রীর দপ্তরে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

Manual5 Ad Code

বিমানকে বিশ্ব অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিতে কাজ করছে সরকার: মন্ত্রী
অনলাইন ডেস্ক

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ লক্ষ্যে উড়োজাহাজের বহর সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় উড়োজাহাজ লিজ নেয়া এবং কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

সাক্ষাৎকালে হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এ সময় উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন ও লিজিং খাতে বিশ্বব্যাপী বিনিয়োগ এবং সম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ইতোমধ্যে উড়োজাহাজের বহর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। নতুন উড়োজাহাজ সরবরাহের সময়সীমা বিবেচনায় নিয়ে মধ্যবর্তী সময়ের চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে।

তিনি বলেন, উড়োজাহাজ লিজ নেয়ার ক্ষেত্রে ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ গুরুত্বপূর্ণ কারিগরি ও পরিচালনাগত বিষয় যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

দেশের ক্রমবর্ধমান এয়ার কার্গো চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটার বা সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।

Manual3 Ad Code

তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের কার্গো চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, হাইবারি গ্রুপের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। এ ধরনের সহযোগিতা দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com